ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

বরগুনায় কর্মরত একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও স্থানীয়রা। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টার সময় টাউনহল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনার বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি ওবায়দুল কবির আকন্দ দুলাল ও তালতলী উপজেলার টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এস টিভির সাংবাদিক ফয়সাল সিকদার, নয়দিগন্ত পত্রিকার তালতলী প্রতিনিধি ইউসুফ আলীর বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদ জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা। বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নয়াদিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির বরগুনা প্রতিনিধি গোলাম হায়দার স্বপন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন (ফসল), বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও জিটিভির বরগুনা প্রতিনিধি সানাউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলার সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান প্রমূখ। বক্তরা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।