ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে আগুনে পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Link Copied!

কুড়িগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে হোটেল শ্রমিক শহিদুল ইসলামের বাড়িতে আগুনে পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় হোটেল শ্রমিক শহিদুল ইসলামের বাড়িতে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে হোটেল শ্রমিক শহিদুলের বাড়ির ৩ টি টিনের ঘর, আসবাবপত্র, সোফা, টিভি, ফ্রিজ, ৩টি মূল্যবান বক্স খাট, বাড়িতে রক্ষিত নগদ ৮০ হাজার টাকাসহ বাড়ির অন্যান্য সকল প্রয়োজনীয় জিনিসপত্র এবং ব্যবহার করা কাপড় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে পরিবারটির আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা । জীবন জীবিকার তাগিদে হোটেল শ্রমিক শহিদুল ইসলাম ঢাকায় অবস্থান করায় চরম অমানবিক অবস্থায় শহিদুলের স্ত্রী ও কন্যারা এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।