ঢাকাSunday , 16 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে রেলক্রসিং পার হওয়ার সময় বরযাত্রীবাহী মাইক্রোবাস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে পড়লেও তেমন হতাহতের ঘটনা ঘটেনি।তবে চালক ঈদগাঁও খোদাইবাড়ীর বাসিন্দা ড্রাইভার মিজান আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে ইসলামাবাদ রেল স্টেশনের দক্ষিণ পাশে ঈদগাঁও-গোমাতলী সড়কের পাঁহাশিয়া খালী নামক স্থানে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনটি এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় ট্রেনের হর্ণ বাজানো হলেও রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান না থাকায় মাইক্রোবাস চালক সময়মতো বিষয়টি বুঝতে পারেননি। ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় কেউ গুরুতর হতাহত হয়নি। তবে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। যাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঈদগাঁও রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান না থাকায় প্রতিমুহূর্তে ব্যস্ত সড়কটিতে জীবনঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। এ ব্যাপারে ইসলামাবাদ রেল স্টেশনের দ্বায়িত্বরত সহকারী রেল স্টেশন অফিসার আব্দুল কাইয়ুম মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, মাইক্রোবাস চালকের অসতর্কতার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবী করেন। অন্যদিকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান দুর্ঘটনার সংবাদটি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তেমন গুরুতর কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি মালিকপক্ষ নিয়ে এসেছে বলেও তিনি জানান।