রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক- এল ১০নং রোডের ২৫০১ নং বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভাটারা থানা ডিএমপি মামলা নং-২৬ গ্রেফতার দেখানো হয়েছে। তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তি জানান হয়। তার গ্রেপ্তারের খবরে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ উৎসব শুরু হয়েছে।

