ঢাকাSunday , 16 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ইউএনও এর মত বিনিময় সভা

Link Copied!

ফুলবাড়ী উপজেলার জুলাই আগষ্টের আন্দোলনকারীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমালের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল ফুলবাড়ীতে জুলাই আগষ্টের আন্দোলনকারীদেরকে নিয়ে এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় জুলাই আগষ্টের আন্দোলনকারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল বলেন, জুলাই আগষ্টের আন্দোলনকারীদেরকে ধন্যবাদ জানাই যে ফুলবাড়ী একটি শান্তি প্রিয় উপজেলা এখানে কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি। আপনারা ধৈর্য্য সহকারে সকলে আন্দোলন করেছেন। এই সুফল আপনাদের সকলের। তাই আজকের এই মতবিনিময় সভায় সকলে মতভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে। আপনারা এখন ছাত্র। আপনাদের ভবিষ্যৎ আছে, সে দিকে লক্ষ্য রেখে সব বিষয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। তাহলে অন্যরা সুযোগ পাবে। আমি আপনাদেরকে মনের দিক দিয়ে ভিষন ভালো বাসি যাতে আগামী দিনে আপনাদের পথ চলা সুগম হয়। এক সঙ্গে কাজ কলে শক্তি বাড়ে।এছাড়া শক্তির মধ্যে ফাটল ধরলে কাজ করতে গিয়ে বাঁধা গ্রস্থ হয়। সে দিকে লক্ষ্য রেখে আপনারা এগিয়ে যাবেন। সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন। ফুলবাড়ীর সব প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। আমি আজকের এই মত বিনিময় সভায় সবাইকে ধন্যবাদ জানাই যে, আন্দোলনে আপনারা জীবনের দিকে ফিরে তাকাননি। জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছেন। এ জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, জুলাই আগষ্টের আন্দোলনে আপনারা রাজপথে থেকে আন্দোলন করেছেন। এ জন্য আপনাদের প্রতি আমি কৃজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ফুলবাড়ীর ছাত্র জনতা অন্যায়ের প্রতিবাদ করেছেন। তাদের এই আন্দোলন কখনই বৃথা যাবে না। আপনারা আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা পাবেন। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক সঙ্গে থেকে কাজ করবেন। সে কাজের সুফল পাবেন। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মতবিনিময় সভায় সকলকে শুভেচ্ছ জানাই। ফুলবাড়ীর উন্নয়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আগামী দিনেও করব ইনশাল্লাহ, শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন সব রকম কাজ করে যাচ্ছে। জুলাই আগষ্টের আন্দোলনকারীদের আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার কথা বলেন। এ ছাড়া জুলাই আগষ্টের আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না, জিয়াবুর, পাপ্পু সরকার, ইমাম হাসান মোনাস, নাইমুর, সাব্বির ও সাগরসহ শতাধিক আন্দোলকারী ছাত্র নেতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক ও পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল প্রমূখ।