ঢাকাSunday , 16 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পুলিশ সদস্যের আত্মহত্যা

Link Copied!

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। আত্মহত্যাকারী পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নাম্বার ১১২২। পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্য অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে রোববার ভোর রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে ভোর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাকে উদ্ধার করে ভোর রাত সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসা ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।