‘এসাে দশে বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান তারুণ্যর উৎসব উপলক্ষ্যে নতুন বাংলাদশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইল অটিজম শিশুদর ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ছে। রবিবার (১৬ ফেব্রয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়ােজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় অনুষ্ঠিত ক্রীড়া উৎসব সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের নজারত ডেপুটি কালক্টর আল আমিন কবির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার প্রমূখ। অনুষ্ঠানে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, টাঙ্গাইল সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, টাঙ্গাইল হাই কেয়ার (বধির) স্কুল, প্রয়াস ঘাটাইল এরিয়াসহ ৫টি প্রতিষ্ঠানের শতাধিক অটিজম শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

