বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের দাবিতে মোংলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে মোংলা পৌর শহরের রিমঝিম সিনেমা চত্বরে মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিশেষ অতিথি হিসেবে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সদস্য আঃ হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ মান্নান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

