ঢাকাSaturday , 15 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর থানার পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এ ৫ জনকে আটক করে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার মৃত জসিম উদ্দিনের ছেলে ফজলুর রহমানকে গ্রেফতার করে। একই সঙ্গে পীরগঞ্জ থানা পুলিশ সাইফুল ইসলামের ছেলে রায়হানুলকে আটক করে। রাণীশংকৈল থানা পুলিশ কানীগাঁও নয়াবন্দর গ্রামের জিয়ারত আলীর ছেলে আব্দুল মালেককে গ্রেফতার করেছে। অন্যদিকে, হরিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে থানাধীন রামপুর ভাতুরিয়া গ্রামের হালিম উদ্দিনের ছেলে আজম ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানাকে আটক করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ মোট ৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি করেছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে।