ঢাকাSaturday , 15 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির সম্মেলন

Link Copied!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসেবে অনলাইনে মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সলিররা সরাসরি ভোটে মাধ্যমে নেতা নির্বাচন করবেন। দীর্ঘদিন পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কাউন্সিলরদের সরাসরি ভোটে নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা সাতটি ইউনিটের কমিটি গঠিত হয়েছে। ৭টি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলরের সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। এই কাউন্সিলকে ঘিরে শুরু হয়েেছ জমজমাট প্রচারণা। ব্যানার, পোষ্টারে ছেয়ে গেছে দলীয় কার্যালয় এবং কাউন্সিলর অনুষ্ঠানের এলাকা। চলছে মিটিং গণসংযোগ। সভাপতি পদে বর্তমান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল (মটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম (দেওয়াল ঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) ও অ্যাডভোকেট কামরুল ইসলাম (ছাতা) প্রতিকে এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান (গোলাপফুল), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল (তালা) এবং খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন। কাউন্সিলররা বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যে সকল নেতা আমাদের পাশে ছিলেন, সময় দিয়েছেন এবারের কাউন্সিলে আমরা তাদেরকেই নির্বাচিত করবো। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী খন্দকার ইজাজুল হাসান বাবু সাংবাদিকদের বলেন, দল করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি। দায়িত্ব পেলে আগামীকে দলকে আরো শক্তিশালী করবো। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিগত হাসিনা সরকারের সময় আমার বাড়িতে সকল দলীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। আমার বাড়িতে হামলা হয়েছে। কাউন্সিলরা দায়িত্ব দিলে আগামীতে দলকে আরো শক্তিশালী করবো। সাধারণ সম্পাদক প্রার্থী শাহরিয়ার রিজভী জর্জ বলেন, বিগত দিনে অনেক অনেক জেল জুলুমের স্বীকার হয়েছি আশা করছি কাউন্সিলররা আমাকে মূল্যায়ন করবে। বর্তমান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত দিলে হামলা মামলা উপেক্ষা করে দলকে শক্তিশালী করতে কাজ করেছি। আশা করছি কাউন্সিলরা সে সকল কাজের মূল্যায়ন করবেন। দায়িত্ব পেলে দল ও দেশের উন্নয়নের আরো কাজ করতে চাই। এ সম্মেলনের মাধ্যমে বিএনপি আরো সংগঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে সম্মেলনে যুক্ত থাকবেন। সুষ্ঠভাবে কাউন্সিল অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য অ্যাড. তারিকুজ্জামান লিটু।