মুন্সীগঞ্জের বিক্রমপুরে কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়ার ইউনিয়নের মা-বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজালাল পান কবিরাজের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়। মা-বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজালাল পান কবিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের সিনিয়র সহকারী সচিব ও বিক্রমপুরের কৃতি সন্তান সাগর হোসেন, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বিএনপির নেতা মাহবুব আলম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন ব্যারিস্টার মিজানুর রহমান (নয়ন), ইউরোপিও ইউনিয়ন বিএনপির নেতা মমতাজ আলো, শিক্ষক জমির হোসেন, আনোয়ার হোসেন মানিক, নাজমা কাদের, রাসেল খানসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন বিক্রমপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বক্তব্য শেষে মা-বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজালাল পান কবিরাজ নিজ অর্থায়নে উত্তর তাজপুর একতা সংসদের উদ্যোগে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জন্য ২টি টেলিভিশন তুলেন দেন দলনেতার কাছে। জানা যায়, শাহজালাল (পান কবিরাজ) এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। মা-বাবা ফাউন্ডেশন সংস্থার মাধ্যমে নিজস্ব অর্থায়নে এলাকার গরীব অসহায় এতিম মিসকিন সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। মানবসেবার কারণেরই তিনি এলাকায় ব্যাপক পরিচিত হয়ে উঠেছেন। এ পর্যন্ত গরীব মানুষের জন্য টিউবওয়েল স্থাপন করেন ২৬৪টি, এতিম মেয়ের বিবাহ দিয়েছেন ৪৬ জনকে, গরীবদের ঘর নির্মাণ করে দিলেন ৯৪টি, এসএসসি শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দিয়েছেন এবং মসজিদ মাদ্রাসা, রাস্তা ঘাট সামাজিক উন্নয়ন ক্লাব অনুদান, খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন।

