ঢাকাSaturday , 15 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলায় সাফল্যের শীর্ষে কুড়িগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়

Link Copied!

পড়ালেখা খেলাধুলা সব ক্ষেত্রে জেলায় সাফল্যের শীর্ষে কুড়িগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৪২ সালে কুড়িগ্রাম ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হবার পর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও এলাকায় শিক্ষার বিকাশ ঘটিয়ে সবার আস্থা ও ভালোবাসা ধরে রেখেছে । কুড়িগ্রাম এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নাজমা বেগম সরকার ২০০৫ সালে দায়িত্ব লাভ করেন । শুরু থেকেই বিদ্যালয়টিতে এলাকার হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পড়াশুনা করে আসছে। ধনী পরিবারের সন্তানরা এক সময় কিন্ডার গার্ডেন মুখী ছিল । যে কারণে মেধাবী শিক্ষার্থীর অভাব শুরু থেকেই ছিল। কিন্তু কুড়িগ্রাম ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নাজমা বেগম সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যালয়টিতে সব ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। বিদ্যালয়ের শিশু শ্রেণীতে বাচ্চাদের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার সামগ্রী যেমন বড় স্লিপার, ছোট স্লিপার, ছোট দোলনা, বড় দোলনা, হাঁস, ঘোড়া, পুতুল, খেলনা কম্পিউটারসহ আরো অনেক কিছু। সেই সাথে সব শ্রেনীর বাচ্চাদের জন্য মাঠে স্থাপন করা হয়েছে লোহার তৈরি স্লিপার, দোলনাসহ অনেক কিছুই। বর্তমান সময়ে আধুনিক শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে বিদ্যালয়টি পরিচিতি পেয়েছে। বিদ্যালয়টিতে শিক্ষিকার সংখ্যা ১৩ জন। সবার আন্তরিক প্রচেষ্টায় প্রধান শিক্ষিকা নাজমা বেগম সরকারের অন্যান্য ভূমিকার কারণে শিক্ষা ও খেলাধুলায় ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা এবং জেলা পর্যায়ে সবার শীর্ষে অবস্থান করছে। কুড়িগ্রাম এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে, রানার্সআপ অর্জন করেছে। আসছে ১৬ই ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে খেলতে যাচ্ছে। প্রধান শিক্ষিকা নাজমা বেগম সরকারের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতো সাফল্য অর্জন করেছে তাদের অর্জন করা কাপ মেডেল ও পুরস্কার ভরে গেছে প্রধান শিক্ষিকার বসার কক্ষটি । এ ব্যাপারে কুড়িগ্রাম এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম সরকার জানান, আমাদের খেলাধুলায় কেমন একটা প্রশিক্ষণ নেই, তারপরও আমরা সম্মিলিতভাবে নিজেদের প্রচেষ্টায় শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে তাদের প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সব ক্ষেত্রেই আমাদের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু জানান, নতুন বাংলাদেশ গড়তে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। কুড়িগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে জেলায় শীর্ষে রয়েছে। প্রধান শিক্ষিকা নাজমা বেগম সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছে ।