ঢাকাSaturday , 15 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ৬দিনে ৬৫ গ্রেপ্তার

Link Copied!

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ছয় দিনে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকের হোসেন ছাত্রলীগের কর্মি আব্দুর রহিম, হাতিয়া থানার আওয়ামী লীগের সদস্য সোহেল হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিরব উদ্দিন কবির, বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন, সেনবাগ উপজেলার যুবলীগের সদস্য ইমাম হোসেন, অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ ও চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে ২ জন, হাতিয়া থানা থেকে ২ জন, চাটখিল থানা থেকে ১ জন, বেগমগঞ্জ থানা থেকে ১ জন, কবিরহাট থানা থেকে ১ জন ও সেনবাগ থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ কাজ করছে। নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ৬ দিনে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।