ঢাকাThursday , 13 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরের ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী। ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তুহীন বেপারী, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম সাম্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ব্যাপারী শিমু, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসির আরাফাত বেপারী, মাওনা জে এম সরকারী প্রাথমিক বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক মোশারফ হোসেন, শ্রীপুর পৌর জামায়াতের সাবেক আমীর মোবারক হোসেন শ্যামল, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলা উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন বারি, ৩নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক নবী হোসেন, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মকবুল খান, সদস্য রফিক, ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার লুৎফর রহমান ফাহিম, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত ব্যাপারি, পৌর যুবদল নেতা আশরাফুল সরকারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীবৃন্দ।