ঢাকাThursday , 13 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হীরকপাড়া এলাকা থেকে বুধবার রাতে বশির শিকদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বশির শিকদার খুলনা সদরের সোনাপাড়া এলাকার তমিজ উদ্দিন শিকদারের ছেলে। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. তাহসিন জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভার জন্য সংরক্ষিত এলাকার পাশে হীরকপাড়ায় স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, মৃত্যুর কারণ উদঘাটনসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।