ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো এই অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ঠাকুরগাঁও সদর থানা, ভুল্লী, বালিয়াডাঙ্গী, রুহিয়া, পীরগঞ্জ ও রানীশংকৈল থানার অভিযানে বিভিন্ন মামলার আসামিরা রয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাসেল মাহমুদ, কিতাব আলী, মেরাজুল ইসলাম ওরফে জজ মিয়া ও খাইরুল ইসলাম ওরফে জজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভুল্লী থানার অভিযানে জুয়েল মিয়া, বালিয়াডাঙ্গী থানার অভিযানে শফিকুল ইসলাম ও মানিক হোসেন, রুহিয়া থানার অভিযানে সুদেব চন্দ্র, পীরগঞ্জ থানার অভিযানে শরিফুল ইসলাম ও রেজাউল করিম ওরফে আকাশ এবং রানীশংকৈল থানার অভিযানে টুলু ও বিপ্লবকে গ্রেফতার করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ ১৯টি ওয়ারেন্টও নিষ্পত্তি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার জানান, ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

