ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম মোংলায় ইউএনও র বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

Link Copied!

মোংলায় আওয়ামী লীগের ৪ ইউপি চেয়ারম্যানকে নিয়ে নিজ কার্যালয়ে গোপন মিটিংয়ের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। পরে তারা ইউএনওর অপসারণের দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। বুধবার বিকেলে পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন তারা। এর আগে ইউএনওকে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে তার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপির কয়েক’শ নেতাকর্মি। উল্লেখ্য বুধবার সকালে নিজ কার্যালয়ে আওয়ামী লীগের নেতা ও চাঁদপাই, মিঠাখালী, বুড়িরডাঙ্গা ও চিলা ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে ইউএনও আফিয়া শারমিন মিটিং করে। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে বিএনপির নেতাকর্মিরা।