ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার কিশোর কিশোরীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

খুলনা ব্যুরো
February 12, 2025 11:27 pm
Link Copied!

খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলা থেকে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে এবং ট্র্যাশবক্স ডিজিটালের বাস্তবায়নে বুধবার ১২ (ফেব্রুারি) দিনব্যাপি পাইকগাছা উপজেলা পরিষদে একটি বিশেষ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার কিশোর কিশোরীরা এতে অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, জীবিকা এবং লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে নতুন নতুন ধারণা উপস্থাপন করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মো. আবু হান্নান, ইউএনডিপি-এর নলেজ ম্যানেজমেন্ট অ্যানালিস্ট মো. মনিরুজ্জামান এবং ট্র্যাশবক্স ডিজিটালের প্রোগ্রাম ও পার্টনারশিপ পরিচালক সেলিমা হোসেন অ্যালেন। পরিচালনা করেন ট্র্যাশবক্স ডিজিটালের টিমের সদস্য ফারহাত ফেরদৌস, নিশাত তাসনিম ও মো. সাকিবুল হক। এই প্রতিযোগিতার বিভিন্ন সেশনে কিশোর কিশোরীদের সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব ও উদ্যোক্তা সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মো. আবু হান্নান উপকূলীয় এলাকার মানুষের সুযোগ-সুবিধা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও টিকে আছে এবং তাদের উন্নতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। পাশাপাশি, তিনি নারী ক্ষমতায়ন এবং ভবিষ্যতে নারীদের দক্ষতা ও সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন। এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করার সুযোগ পায় এবং বাস্তব সম্মত সমাধান তৈরির কৌশল নিয়ে আলোচনা করে।