ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুমন্ত হেলপারের মৃত্যু মুন্সীগঞ্জে গভীর রাতে বাসে আগুন

Link Copied!

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গভীর রাতের থেমে থাকা গাংচিল পরিবহন নামের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা শাহাবির মিয়া (১৪) নামের হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিগাঁও বাজার সংলগ্ন সেতুতে পার্কিং করা গাংচিল পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। নিহত শাহাবির লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। বাসের ভিতর হেলপার ঘুমিয়েছিল। পুরো শরীর দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। সাধারণত চালক-হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কেউ আগুন লাগিয়েছে কি না, কিংবা কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাসে ঘুমন্ত হেলপার নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। হেলপারের মোবাইল চার্জ দেওয়া অবস্থায় ছিল বলেও জানান তিনি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”