ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানের দাবিতে থানায় হামলা ও ভাঙচুর

Link Copied!

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের গাড়িসহ মোট ৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রোমান শেখ নামের এক কিশোর নিখোঁজ হয়। এর জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে থানায় হামলা চালানো হয়। এ সময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে ৩ দিনের আলটিমেটাম দিয়ে তারা সেখান থেকে চলে যায়। নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি পিতা মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করতো। গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে দুপুরে বাড়ি ফিরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় সে। এরপর থেকে তার হদিস মিলছে না। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছে নিখোঁজের বাবা মিরাজ শেখ। মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশনস মোহাম্মদ ফিরোজ কবির বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে ৪টি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি গাড়ী ভাংচুর করায় মামলা হবে কিনা প্রশ্নের জবাবে বলেন, আইনি প্রক্রিয়া চলছে।কাউকে আটক করা হয়নি।