ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের উৎসবে সাতক্ষীরায় একুশে বই মেলার উদ্বোধন

Link Copied!

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে ১০ দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এনডিসি পলাশ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটল, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ। এর আগে সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হকসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ বই মেলা পরিদর্শন করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি সাতক্ষীরার লেখক, কবি, সাহিত্যিকদের বই সংগ্রহের তাগিদ দেন। এই বই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি হিসেবে এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।