ঢাকাTuesday , 11 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী ঘােষণা

Link Copied!

নড়াইল-২ সংসদীয় আসনে চুড়ান্ত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নড়াইল জেলা জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংগঠনের সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড থেকে সারাদেশের সকল সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর আতাউর রহমান বাচ্চু বলেন, ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুতই নির্বাচনের আশা করছি। সুষ্ঠু নির্বাচন হলে নড়াইলের দুইটি আসনেই জামায়াত ভালো করবে। নড়াইলের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করবো। তিনি আরও বলেন, আমাদের নড়াইলের মূল সমস্যা বেকারত্ব। জেলায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় অধিকাংশ তরুণ জিবীকার তাগিদে এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমান। আমি নির্বাচিত হলে যুবকদের বেকারত্ব নিরসনের লক্ষ্যে নড়াইল জেলায় কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চালাবো। একইসাথে শিক্ষার উন্নয়নে নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি সংসদে উচ্চকিত করবো। উল্লেখ্য, জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু টানা ৪ মেয়াদে জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। কেন্দ্রে দায়িত্ব পালনের আগে তিনি খুলনা বিএল কলেজ শাখা ছাত্রশিবির ও খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।