নড়াইলে ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বীর শ্রেষ্ঠ নুরমোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীর সঞ্চালনায় ও জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, এ বছর বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দলীয় ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল, ব্যটমিন্টন, টেবিল টেনিস। অ্যাথলেটিক্সে বালক/বালিক বিভাগে বড়, মধ্যম ও ছোট গ্রুপে দৌঁড়, লাফ, সাইক্লিং, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, দড়ি লাফ ইত্যাদি।

