ঢাকাTuesday , 11 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (গতকাল) এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার ভুল্লী থানার ভাতগাঁও গ্রামের আ: সোবহানের ছেলে রইসুল ইসলাম, একই থানার কচুবাড়ি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আব্দুল গফুর, চিলারং গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে উপারুল এবং গোবিন্দনগর এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে সোহেল রানাকে গ্রেফতার করেছে। অন্যদিকে পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে গুয়াগাঁও গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দু সামাদ ও একই উপজেলার জগথা (কুলিপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শাহিন এবং রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ওসমান গনিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বলেন, “অপরাধ দমন ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”