ঢাকাTuesday , 11 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার

Link Copied!

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি এলাকা হতে থানা হতে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সকাল নয়টার দিকে ওই গ্রামের আতাউর রহমান এর নির্মাণাধীন ভবনের নিচ হতে পরিত্যক্ত অবস্থায় ওই রাইফেল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের, বাশবাড়ী গ্রামের আতাউর রহমার বেপারীর নির্মানাধীন ২য় তলা বিল্ডিংয়ের নিজ তলার দক্ষিন পশ্চিম পাশের খোলা টয়লেটের ভিতর থেকে রাইফেলটি উদ্ধার করা হয়েছে। দেশ ব্যাপি চলামান অপারেশন ডেবিল হান্টের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিত থানা থেকে লুট হওয়া একটি সক্রিয় চায়না রাইফেল যার বডি নং A-03703, বাট নং- ১৫, RC, 03703 উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা পুলিশের উপ পরিদর্শক শাহ আলী জানান, “ডেবিল হান্ট” অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে থানা হতে লুট হওয়া একটি সক্রিয় চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, গত ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানায় হামলা ও লুটপাটের সময় এই অস্ত্রটি লুট হয়েছিল।