ঢাকাTuesday , 11 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময়

Link Copied!

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা বিএনপি আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নিজস্ব বাসভবনে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ডা. শহিদুল আলম, জেলা বিএনপির কাজী আলাউদ্দিন, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আকতারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাজ্য বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মনিরুজ্জামানসহ সাতক্ষীরা জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা ব্যক্তি স্বার্থ পরিহার করে সকল প্রকার স্বজনপ্রীতির উর্দ্ধে থেকে আমরা এই ৬ জন দলের স্বার্থে কাজ করে যাবো। শৃঙ্খলা বিরোধী সকল কাজকে আমরা কঠোর হস্তেদমন করবো। তিনি আরো বলেন, দলকে সু সংগটিত করতে সাতক্ষীরাকে আমরা ৪টি আসনে ভাগ করেছি। প্রত্যেকটা ইউনিয়নের সার্চ কমিটি করবো। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এ দলের সাথে আছেন তাদেরকে আমরা মূল্যায়ন করবো। মতবিনিময়ে জানানো হয় সাতক্ষীরায় ১ এর টিম লিডার আবুল হাসান হাদী, সাতক্ষীরা- ২ এ ড. মনিরুজ্জামান, সাতক্ষীরা -৩ এ আকতারুল ইসলাম ও সাতক্ষীরা ৪ এ তাসকিন আহমেদ চিশতি।