ঢাকাMonday , 10 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় অপারেশন ডেভিল হান্টে অস্ত্র উদ্ধার

Link Copied!

মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী পাঁচজনকে আটক করেছে। এসময় পৃথক স্থান থেকে উদ্ধার করা হয় অবৈধ আগ্নেয়াস্ত্র। সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের চকবারা বাজার এলাকা হতে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজিকে (২৫) আটক করে কোস্টগার্ড। রবিবার রাতে আটকের পর তাদের স্বীকারোক্তি মতে ১টি একনালা পাইপ গান ও ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত এই দুই ব্যক্তির বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতদের সহযোগিতার অভিযোগ রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, রবিবার রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই এলাকা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুলাল ফকির (৪০), হেলাল ফকির (৩০) ও আমজাদ মোড়লকে (৩৫) আটক করা হয়। এদের বিরুদ্ধে এলাকায় ঘের দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এরা সকলেই আওয়ামী লীগের কর্মী বলে জানা যায়। তাদেরকে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।