ঢাকাMonday , 10 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে কয়েল জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন আহত

Link Copied!

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারটি একই এলাকার সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকেন। আহতরা হলেন, জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও তাদের মেয়ে সোহাগী আক্তার (৯)। ফায়ার সার্ভিস, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মশার কয়েলের জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে রাতেই গুরুতর অবস্থায় তানিয়াকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ ফেটে (লিক) যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।