ঢাকাSaturday , 8 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

Link Copied!

নীলফামারীর ডিমলায় গাছ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে পড়ে সাদেকুল ইসলাম(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত সাদেকুল ইসলাম ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ও গাছ কাটা শ্রমিক। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় একই এলাকার মিলনের বাড়ির পিছনে গাছ কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সাদেকুল।এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।