ঢাকাTuesday , 4 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

Link Copied!

মুন্সীগঞ্জ সদরের ৬টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করে ১০১ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদরের পঞ্চাসার ইউনিয়নের ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৬টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউনে তল্লাশি করে আনুমানিক ২ কোটি ৯০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৬ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। আটককৃত অবৈধ পণ্যের আনুমানিক মূল্য ১০১ কোটি টাকা। তিনি আরও বলেন, পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল সমূহ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।