ঢাকাMonday , 3 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে সোমবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা। সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. প্রশান্ত কুমার কুন্ডু, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি স্বপন কুমার শীল,সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন,জেলা মন্দির সমিতির অডিটর বলাই দে সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন,জেলা মন্দির সমিতি যুব কমিটির যুগ্ম-সম্পাদক অতনু বসু।