ঢাকাSaturday , 1 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)। শনিবার (১ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকা গামী জিএমএস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮নং গাড়িটি বিপরীতমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন। মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। বিকেল সাড়ে ৪ টার দিকে নিহতদের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।