সাইনবোর্ড রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের মোড়লগঞ্জের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও শিশুসহ আহত ৩। হাসপাতালে আহতদের মোড়লগঞ্জ হাসপাতালে চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে মোড়লগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাছতলা এলাকার বাসিন্দা মোজাম্মেল খানের পুত্র সিদাম খান তার স্ত্রী দুই মাসের শিশু কন্যা ও তার এক শ্যালককে নিয়ে মোড়লগঞ্জ থেকে ইজিবাইক যোগে রায়েন্দ আসছিলেন। বড়গঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে শরণখোলা থেকে জি এম এস পরিবহনের একটি গাড়ি তাদের বহনকারী ইজি বাইকটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ ফুট ডুমরে মিশরে নিয়ে যায়। এ সময় গাড়ির নিচে তারা সবাই চাপা পড়ে। গাড়ি ধাক্কা দিয়ে সামনে নেওয়ার সময় গাড়ির ভিতরে থাকা সুমি তার দুই মাসের শিশুকন্যাকে রাস্তার উপর ছুড়ে ফেলে দেয়। এতে শিশুটি সামান্য আহত হলেও শিশুকন্যা প্রাণে বেঁচে যায়। পরে পথচারীরা গাড়ির নিচ থেকে সুমিকে মৃত অবস্থায় এবং তার ভাই মজনুকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করলেও কিছুক্ষণ পর মারা যায়। গুরুতর আহত শিমুর স্বামী সিদামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। মোড়েলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুমির বাবার বাড়ি মোড়েলগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

