ঢাকাSaturday , 1 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়া ও আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় কম্বল বিতরণ

Link Copied!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনায় মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পশ্চিম দেওভোগ এলাকার বৈখর অনিবার্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যানারে শতাধিক লোকের মাঝে এ কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ানুছ শেখ ইনুর সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম শহীদ কমিশনার, যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এনামুল হক, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহীন মিয়া ও সাবেক ভিপি চৌধুরী মোস্তফা শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।