দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কারবারি ও খুলনার কুখ্যাত খুনি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার নগরীর শান্তিধাম মোড়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরী শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর সভাপতি এইচ এম তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইজিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন থানার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, খুলনায় গত চার মাসে ১২ টি খুন ও সন্ত্রাসী কর্মকান্ডে নগরের সাধারণ জনতার স্বাভাবিক জীবন যাপন অনিশ্চিত হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তি প্রদানের মাধ্যমে নগরবাসীর স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার আহ্বান জানান।

