ঢাকাTuesday , 28 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলেদের হাতে আটক ৩ বনদস্যুর পরিচয় মিলেছে অপহরণ জেলেরা এখনও উদ্ধার হয়নি

Link Copied!

বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলাচর ও আলোর কোল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় ছেলেদের উপর হামলা লুটপাট ও মুক্তিবনের দাবিতে ১২/১৫ জেলে কে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় সঙ্গবদ্ধ জেলেরা তিন দিক থেকে ঘিরে ফেলে অস্ত্রসহ ৩ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় ওই বনদস্যদের কাছ থেকে একটি বন্দুক ও ৩৬ রাউন্ড বন্দুকের কার্টুজ উদ্ধার করে জেলেরা। আটককৃত জেলেরা হল বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের জাফর শেখের পুত্র জাহাঙ্গীর শেখ, খুলনার পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র রহমত মোড়ল ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পাওখালা গ্রামের আব্দুল আজিজ মোল্লার পুত্র রবিউল মোল্লা। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানায়, জেলেদের হাতে আটক হওয়া ৩ বনদস্যুকে ২৮ জানুয়ারি সকালে দুবলার চর এলাকায় নির্ধারিত কোস্টগার্ডের টিমের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ সময় তারা একটি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি থানায় জমা দিয়েছে। দস্যদের মধ্যে মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুইজনকে শরণখোলা থানা পুলিশ ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ি কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষে এম জাহিদুল ইসলাম কনটিজেন কমান্ডার (সিসি) দুবলা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে।