ঢাকাMonday , 27 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এগিয়ে যাচ্ছে মোংলা বন্দর, জেটিতে একই সাথে ৩টি বাণিজ্যিক জাহাজ

Link Copied!

নতুন বছরের শুরু থেকে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় বিদেশি জাহাজের আগমন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি রপ্তানি বেড়েছে। দেশের মেগা প্রকল্পের মালামাল নিয়ে প্রতি সপ্তাহে বন্দরে ভিড়ছে বড় বড় বাণিজ্যিক জাহাজ। এছাড়াও অন্যান্য বছরের তুলনায় মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধির পাশাপাশি কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। কর্মমুখর থাকছে পুরো বন্দর এলাকা। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরজ্জামান বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বানিজ্যিক জাহাজের আগমন বৃদ্ধি পাচ্ছে। মোংলা বন্দর জোটতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশী বাণিজ্যিক জাহাজ ও একটি বার্জসহ পোর্ট লিমিটের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশী জাহাজ অবস্থান করছে। এ বছরের ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এ কন্দরে মোট ৭৪ টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী, রিকন্ডিশন গাড়ী ইত্যাদি পন্য খালাশ বোঝাই হয়েছে। জেটিতে আগমনকৃত তিনটি জাহাজের মধ্যে পানামা পতাকাবাহী জাহাজ M.V. KS রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি বন্দরের ০৯ নং জেটিতে ভিড়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী M.V. Maersk নামক জাহাজটি বন্দরের ০৭ নং জেটিতে ভিড়েছে। ভারতের পতাকাবাহী M.V. Zaira নামক জাহাজটি বন্দরের ০৬ নম্বর জেটিতে ভিড়েছে। পানামা পতাকাবাহী M.V. Batam Star নামক জাহাজটি বন্দরের ০৮ নম্বর জেটিতে ভিড়েছে।