ঢাকাMonday , 27 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিজিবির পৃথক ২টি অভিযানে মাদকসহ মো: আজিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রোববার জেলার হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী নামক স্থান থেকে তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই দিন বিকেলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন অধিনস্থ ডাবরী বিওপি’র টহলদল দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬৯ হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গেরুয়াডাঙ্গী নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ বোতল ফেনসিডিল এবং ১টি মটরসাইকেলসহ হরিপুর উপজেলার মুন্নাটুলি বেলডাঙ্গী গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে আজিরুল ইসলামকে আটক করা হয়। তাকে হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই রাত ১০ টার দিকে একই বিওপির বিশেষ টহলদল দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬/৩-এস হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দনগাঁও নামক স্থানে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট এবং ৩ গ্রাম গাঁজা উদ্ধা করে।