ঢাকাMonday , 27 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Link Copied!

জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। পরে সহকারী শিক্ষক নারায়ন চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত । বিশেষ অতিথি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন নবী ছাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষেতলাল ফায়ার ফাইটার সাহা আলম ও বিডি ক্লীন জেলা সম্মনয়ক রাকিবুল হাসান। ওমর ফারুক উপ- সমন্বয়ক বিডি-ক্লিন ক্ষেতলাল। আরও উপস্তিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের সি এ এস এম শওকত, ইউনিয়ন বিএনপির সাংঠনিক সম্পাদক সাকিলুর রহমান তালুকদার সাকিল ও ছাত্রদল নেতা রাসেদুল ইসলামসহ মামুদপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিদায়ই সংবর্ধনা ও উপহার তুলে দেন অতিথি বৃন্দ এবং বিশেষ মোনাজাত শেষে প্রায় ৭শত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ করান।