বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলীর নিজ উদ্যোগে মোংলা পৌরসভার সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা মাঠ চত্বরে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে নানা বয়সী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় পৌর বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গরীব, অসহায়, অসচ্ছল পরিবারগুলো এমন সহযোগিতা পেয়ে খুশি। পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকর আলী বলেন, পৌর বিএনপির আয়োজনে আমার নিজ অর্থায়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শতাধিক অস্বচ্ছল গরিব পরিবারের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি সব সময় গরিব-দুখী মেহনতী মানুষের পাশে সুখ-দুঃখে আছে এবং থাকবে এবং অদূর ভবিষ্যতে বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন বলে তিনি জানান। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু ভুঁইয়া। যুবদল নেতা আলাউদ্দিন, পৌর বিএনপির ৩নং ওয়ার্ডে সভাপতি সাহেব আলী মল্লিক, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নিজাম হাওলাদারসহ পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

