ঢাকাMonday , 27 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা মজিবর গ্রেফতার

Link Copied!

মাদারীপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মজিবর মাদবর ওরফে মজিবর বানিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদারীপুর ক্যাম্পের একটি দল। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জ থানার কদমতলী এলাকার ইবনেসিনা হাসপাতালের সামনে থেকে মাদারীপুর ও কেরানীগঞ্জ র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। তবে বিষয়টি সোমবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের মাদারীপুর ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন। গ্রেপ্তারকৃত মজিবর মাদবর শরিয়াতপুর জেলার জাজিরা উপজেলার টুনচর সরদার কান্দি এলাকার নুরুল বানিয়ার ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তি ও তথ্য প্রযুক্তির সহতায় মাদারীপুর র‌্যাব-৮ ও কেরানীগঞ্জ র‌্যাব-১০ এর যৌথ যৌথ অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জের ইবনেসিনা হাসপাতাল সামনে থেকে দুর্ধর্ষ ডাকাত সরদার, ভূমিদস্যু ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আওয়ামী ক্যাডারকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বাড্ডা ও বংশাল থানায় একাধিক হত্যা মামলাসহ রয়েছে। এছাড়াও জাজিরা ও মাদারীপুর থানায় কমপক্ষে ২০টি হত্যা চেষ্টা, গুম ও চুরি ডাকাতিসহ সংখ্যালঘুদের উপর হামলার মামলায় রয়েছে। মাদারীপুর র‌্যাবের কোম্পানি মীর মনির হোসেন জানান, আসামির বিরুদ্ধে এর আগেও স্পর্শকাতর চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা হয়েছে। তাকে র‌্যাব গ্রেফতার করেছে। পরে তাকে জাজিরা থানায় প্রেরণ করা হয়েছে।