ঢাকাMonday , 27 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুবলাচরের শুটকী জেলে পল্লিতে ৩ জলদস্যু অস্ত্রসহ আটক

Link Copied!

বঙ্গোপসাগর পাড় দুবলার চরের মন্দার বাড়িয়া শিষখালী শুটকী তৈরীর জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালানোর চেষ্ট করছিল জলদস্যুরা। এ সময় মুক্তিপণ আদায়ের জন্য জেলেদের জিম্মি করার সময় অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। আটক ৩ দস্যুকে অস্ত্রসহ দুবলার চরের কোস্ট গার্ড কন্টিজেন্টর হাতে তুলে দেয়া হয়েছে। আটককৃত জলদস্যুদের বাড়ি সাতক্ষীরা, রামপাল, শ্যামনগর ও মুন্সিগঞ্জ। এ তথ্য নিশ্চিৎ করেছে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন। দুবলার চর আলোর কোল শুটকি পল্লি জেলেদের বরাত দিয়ে কামাল উদ্দিন বলেন, রবিবার (২৬ জানুয়ারী) রাত ১১ টার দিকে একটি ফিশিং ট্রলার যোগে ১৫/১৮ জনের জলদস্যুর দল অস্ত্রসহ বঙ্গোপসাগর পাড়ে দুবলার চরে মন্দার বাড়িয়া শিষখালী জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালায়। পরে দস্যুদল দুই ভাগে বিভক্ত হয়ে ৪ জন দস্যুর দায়িত্বে প্রায় ২০ থেকে ২৫ জন জেলেকে জিম্মি রেখে তারা অন্য পল্লিতে হানা দেয়। এ সময় জিম্মি জেলেরা প্রাণপণ সাহস নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই সকল দস্যুদের আটক করার চেষ্টা করে। সেখান থেকে এক দস্যু জীবন বাচাঁতে অস্ত্রসহ নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এ সময় জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। পরে ধাওয়া করে ৩ দস্যুকে আটক করে গণ ধোলাই দেয় তারা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি একনালা বন্দুক ও বেশ কয়েক রাউন্ট গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে জেলেরা। ফিশিং ট্রলারে থাকা অন্য জলদস্যুরা তাদের ব্যবহৃত বোট নিয়ে পালিয়ে যায়। পরে জেলে পল্লীর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিনের উপস্থিতিতে আটক ভারতীয় ৩ জলদস্যুকে অস্ত্রসহ কোস্ট গার্ড দুবলা কন্টিজেন্টের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।