মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার একটি ডেইরি ফার্মে রাতের আধাঁরে ১১টি ভেরা কুপিয়ে ও গলায় তাড় পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এমন অভিযোগ করেছে ভুক্তভোগী। শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতের সময় পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেছে। বিসমিল্লাহ্ ডেইরি এন্ড ভি ফেটেনিং শ্রমিক মামুন জানান, বেশ কয়েকদিন ধরে এলাকার কয়েকজন মাদকসেবী খামারে ডুকে মাদক সেবন করত। তাদের মধ্যে চন্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনও ছিল। তাদেরকে বারণ করার পর ৩-৪ দিন তারা আর আসেনি। আজকে সকালে ভেড়াকে খাবার খাওয়াতে গিয়ে ঘরে ডুকে দেখি রক্তাক্ত অবস্থায় ১১টি ভেড়া পরে আছে। মোহাম্মদ আশিক বিসমিল্লাহ্ ডেইরি এন্ড ভি ফেটেনিং মালিক মোহাম্মদ আশিক বলেন, শ্রমিকদের মাধ্যমে জানতে পারি ঘটনা। আমার খামারের ১১টি ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্তকারীরা। তিনি আরও বলেন, এর মধ্যে ৩ টা ভেড়ার বাচ্চা পেটে আছে। আমার খামারে গরু-ছাগল ও মাছের পাশাপাশি ভেড়াও পালন করি। আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে সেটাও জানি না। যারা অমানবিক কাজ করেছে আমি তার বিচার চাই। সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোর্শেদ উদ্দিন আহমেদ বলেন, কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে। কয়েকটার মধ্যে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুন্সীগঞ্জ সদরের হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, একটি ঘরের মধ্যে ১১টি ভেরা মরা পড়ে আছে। মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

