প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে রোববার সকাল ১১ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি এই কর্মসূচির আয়োজন করে। শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির মাসুদার রহমান, দেবল কুমার, আনাউর রহমান, আবুল কালাম, আহমেদুর রহমান, আব্দুল হালিম, মাহবুর রহমান প্রমূখ।

