ঢাকাSunday , 26 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইকেল মধুসূদন বিশ্বের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র: আব্দুল হাই শিকদার

Link Copied!

যশোরের কেশবপুরিউপজেলার সাগরদাঁড়িতে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মধুমেলার দ্বিতীয়দিন শনিবার সন্ধ্যায় মধুমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক, কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার বলেন, মধুসূদন বাংলা ভাষায় সাহিত্য রচনা করে বিশ্বের সাথে বাংলার পরিচয় ঘটিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিশ্বের আকাশে আপন মহিমায় জ্বলে উঠা একটি উজ্জল নক্ষত্র । ক্ষনজন্মা পুরুষ হিসেবে তার আবির্ভাব ছিলো বাংলা সাহিত্যে ঊষার অঙ্গনে দেবদূতের মত। তার মেধা ও মননশীল সৃষ্টি চেতনায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর তানভির দুলাল, কবি ও সাহিত্যিক সাঈদ আবু বক্কার, যশোর চেম্বার অব কমার্স এন্ড কমার্স ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান খান, যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহসান কবির, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওজিয়ার রহমান, জিটিভির জেলা প্রতিনিধি তৌহিদ মনি, পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহাগ ও বিমল কুমার কুন্ডু।