ঢাকাSunday , 26 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মানুষ গড়ার কারিগর যখন মাদকাসক্ত

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছুটি না নিয়ে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি। প্রধান শিক্ষক জানেনা ওই শিক্ষক কি কারণে বিদ্যালয়ে অনুপস্থিত। মাদকাসক্ত ওই শিক্ষক আঃ রহিম ক্ষেতলাল পৌর এলাকার ফকিরপাড়া মহল্লার সোহরাব হোসের ছেলে। শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর। কিন্তু সেই শিক্ষক যখন মাদকাসক্ত হয়ে পড়েন তাহলে শিক্ষা ব্যবস্থার কি পরিনতি হতে পারে। সমাজ ব্যবস্থা কোথায় যাবে। আর মাদকাসক্ত হয়ে একজন শিক্ষক কি ভাবে ক্লাস নেয়। আর প্রধানরাই বা কি করেন। নাকি এ ধরনের শিক্ষকের কাছ থেকে কমিশন খেয়ে হালাল করেন সবকিছু। নাম প্রকাশ না করা শর্তে ওই স্কুলের এক শিক্ষক জানান, আমরা অনেক আগেই জেনেছি আঃ রহিম নিয়মিত মাদকসেবন করেন। তাকে অনেকবার মাদকের পথ পরিহার করতে বলেছি তিনি স্বীকার করতেন না। পরে দেখি তিনি স্কুলে নিয়মিত আসেন না। এলেও নানা কারণ দেখিয়ে চলে যান। মাদক না নিলে তার শরীর সব সময় কাঁপত এতে বোঝা যায় তিনি কত বড় মাদকসেবী। একাধিকবার সতর্ক করেও কোন লাভ হয়নি। গত ২৯ ডিসেম্বর থেকে সে স্কুলে অনুপস্থিত। ওইদিন স্কুল চলাকালীন সময় মাদক নিরাময় কেন্দ্রে লোকজন এসে তাকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে সে আর স্কুলে আসেননি। পরে খোঁজ নিয়ে জানা গেছে পরিবারের লোকজন তাকে বগুড়ার একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক আছমাউল হোসনাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আঃ রহিম গত ১১ জানুয়ারি থেকে অসুস্থ্যতার কারণে স্কুলে আসেনি। অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি এরিয়ে গিয়ে বলেন, কেন ওই শিক্ষক স্কুলে আসেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে জেনে নিন। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষাদীরা জানায়, আঃ রহিম স্যার আমাদের বাংলা বিষয় পাড়ান। একমাস থেকে তিনি ক্লাসে আসেনি। এ বিষয়ে শিক্ষক আঃ রহিমের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তার ফোন নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি৷ এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি মোঃ ওয়াদুদ ফারুক জানান, মাদক সেবনের ব্যাপারে অজানা। আঃ রহিম কি রোগে আক্রান্ত আমি এটাও জানিনা৷ মাদকের সাথে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্হা নেওয়া হবে বলেও জানান তিনি। ক্ষেতলাল উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন জানান, আমার শুনেছি সে মাদক সেবন করে। আঃ রহিমকে মেডিকেল ছুটি আমরা দেয়নি এবং মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে এমন খবর আমরা পেয়েছি। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে এবং উপজেলা নির্বাহী অফিসাকেও বিষয়টি জানানো হবে বলে তিনি জানান৷