গাজীপুরের শ্রীপুরে বেগম খালেদা জিয়ারর রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে ৩ শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার (২৬ জানুয়ারী) কাওরাইদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (গলদাপাড়া) বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে এসব আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শাহাদাত হোসেন প্রধান। কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুলফিকার হায়দার রিফাতের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ আজগর, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শফিক বেপারী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ। দোয়া পরিচালনা করেন কাওরাইদ ইউনিয়ন ওলামাদের সদস্য আব্দুর রউফ। পরে উপস্থিত ৩ শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

