ঢাকাSunday , 26 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিসপের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিসপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীদের উপস্থিতিতে মরহুম  আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান সম্রাটের সঞ্চালনায় আলোচনা শেষে মোনাজাতের মধ্যে দিয়ে উক্ত দোয়া মাহফিল সম্পূর্ণ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এস এম শাহাজান সাজু, মো: নুরুজ্জামান, শেখ হেমায়েত উদ্দিন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট জাকির  সিরাজী, সুলতান মাহমুদ পলাশ, মোঃ ফিরোজ আলম, আব্দুল মুন্নাফ মুন্না, মোঃ জাহাঙ্গীর আলম, এস এম সজীব আহমেদ, আলমগীর কবির, মোঃ হোসেন, মোহাম্মদ মনির হোসেন দিদার, আবিদুর রহমান প্রমুখ।