সিরাজগঞ্জে মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় ই.বি রোডস্থ লক্ষী হলের সামনে থেকে এসময় কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজিপুর ১ আসনের জাতীয় সংসদ পদ প্রার্থী নাজমুল হাসান তালুকদার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রকিবুল হাসান রতন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ খান হাসান, ধানবান্ধি ১০ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সদর উপজেলার বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল,ফরহাদ সেখ, পৌর বিএনপি নেতা নেওয়াজ উদ্দিন গ্যাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, যুবনেতা সুরুজ জামান, বাবুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

