ঢাকাSaturday , 25 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ডাকাত সদস্যসহ আটক ৫

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রাত ১০ টার দিকে ক্ষেতলাল উপজেলার আলোমপুর গ্রামে আবুল হায়াতের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি কুড়াল, ১টি কোদাল, ১টি বটি, দুইটি মোটর সাইকেলসহ নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃতারা হলেন বগুড়া দুপচাঁচিয়া কোল গ্রামের মৃত মজিবর উদ্দীনের ছেলে খোকা মিয়া, ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আঃ মাজেদ আক্কেলপুর উপজেলার আলী মাহমুদপুর গ্রামের মৃত মহন রবিদাসের ছেলে শ্রী প্রশান্ত রসিদ, আলমপুর গ্রামের আবুল হায়াতের স্ত্রী মোমেনা খাতুন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার টেপাখোলা গ্রামের মোতালেব মল্লিকের মেয়ে সিনথিয়া আক্তার। এ ঘটনায় পলাতক রয়েছে আরও দুজন তারা হলেন, ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের খাজামুদ্দিনের ছেলে হাসান আলী ও আলোমপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আবুল হায়াত। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ২৪ জানুয়ারী রাত ১০টায় উপজেলার আলমপুর ইউনিয়ন ডাকাতি প্রস্তুতিকালে ওই গ্রামে আবুল হায়াতের বাড়িতে একত্রিত হচ্ছিল সে সময় জেলা গয়েন্দা শাখা ডিবি (ওসি) আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আবুল হায়াতের বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ি ঘেরাও করে। ওই সময় ডাকাত দলের সকল সদস্যদেরকে আত্মসমর্পনের আহবান জানানো হলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথারী গুলি বর্ষণ শুরু করে। এক পর্যায়ে পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চাইলে। জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই ও ক্ষেতলালের অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। ওই সময় পুলিশ পাল্টা ১২ রাউন্ড কার্তুজ গুলি ছুরে পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে ঘটনারস্থল থেকে ওই ডাকাত দলের পাঁচসদস্যকে আটক করে। এতে ডাকাত দলের এক সদস্য শ্রী প্রশান্ত রবিদাস পালানোর চেষ্টা করলে আঘাতপ্রাপ্ত হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ডিবি পুলিশের একজন সদস্য গুরুতর আহত হয়৷ এঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৫ জানুয়ারি সকাল ১১ টায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।